1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৯৪ বার পঠিত
চুয়াডাঙ্গা শহরের জাফরপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন হতাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দ্রুতগতির মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারীচালিত পাখিভ্যানের সঙ্গে ধাক্কায় দু’আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের বকুল আলীর ছেলে শান্ত আলী (২৫) নিহত এবং আহত হয়েছে একই গ্রামের বাবুলের ছেলে রায়হান আলী (১৯)
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান, শান্ত ও রায়হান চুয়াডাঙ্গা শহরের জাফরপুর মাদ্রাসা সংলগ্ন সড়কে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালীত পাখি ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শান্ত আলীকে মৃত ঘোষণা করে এবং রায়হান আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  নিহত শান্ত আলীর লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর