1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ

রিফাত রহমান, চুয়াডাঙ্গা :
  • প্রকাশে সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০৩ বার পঠিত
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আলামিন মাতুব্বর জেলার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের মাদক কারবারী ইস্রাফিলকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড এবং  ১০ হাজার টাকা জরিমানা ও  অনাদায়ে আরো  ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ।
রবিবার দুপুরে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন তিনি। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ইস্রাফিল দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর নতুন গ্রামপাড়ার মরহুম ওসমান গনির ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে মাদকদ্রব্য পাচার হচ্ছে।
এ সংবাদে গোয়েন্দা পুলিশের একটি দল দামুড়হুদা উপজেলার উজিরপুর মাদ্রাসার সামনে অবস্থান নেয়। ওই সময় বিচালী বোঝায় একটি আলমসাধু চুয়াডাঙ্গার অভিমুখে যাচ্ছিল। আলমসাধুটি দাঁড় করিয়ে সেটি তল্লাশী করলে বিচালীর ভেতর লুকিয়ে রাখা ভারতীয় নিষিদ্ধ ১০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় ওই দিন রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস বাদী হয়ে দুজনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই বজলুর রহমান একই বছর ১১ অক্টোবর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১০ জন সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষির সাক্ষ্য প্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীর উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষনা করেন।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী  ছিলেন এ্যাডভোকেট মানজার আলী জোয়ার্দ্দার ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন  এ্যাডভোকেট আব্দুস সামাদ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর