1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় পুলিশী সেবা দিতে প্রতিটি থানায় কুইক রেসপন্স টিম গঠন

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পঠিত
চুয়াডাঙ্গায় সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশী সেবা পৌঁছে দিতে প্রতিটি থানায় কুইক রেসপন্স টিম গঠন ও মোটর সাইকেল হস্তান্তর করা হয়েছে। 
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বুধবার (১৬ এপ্রিল) দুপুরের পর জানান,থানায় পাওয়া অভিযোগ, সাধারণ ডাইরী ও ঘটনার পর দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছানো এবং আইনী সেবা দেয়ার জন্য এদিন বেলা ১১টায় তিনি জেলার পাঁচটি থানায় কুইক রেসপন্স টিমের সদস্যদের নিকট মোটরসাইকেল হস্তান্তর করা হয়।
তিন বলেন,থানায় আগত সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশী সেবা প্রদানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, যানবাহনে, চলাচলের পথে এবং ঘরে নির্যাতন ও হয়রানীর শিকার নারী ও শিশুদেরকে দ্রুততম সময়ে উদ্ধার, আইনী সহায়তা দেবে এই কুইক রেসপন্স টিম। প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন নির্দিষ্ট ছকে পুলিশ সুপার বরাবর দেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিটি ঘটনার কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তদারকি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) কনক কুমার দাসসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর