1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে  এক ওয়েলডিং মিস্ত্রি নিহত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৪০) নামের এক ওয়েলডিং  মিস্ত্রি নিহত হয়েছে। রবিবার (১২  মে) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রশিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসা পাড়ার মরহুম মোজাম্মেল হকের ছেলে।
বুজরুকগড়গড়ি মাদ্রাসা পাড়ার বাসিন্দা আব্দুল কাদের সোহান জানান, সকালে আব্দুর রশিদ নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলচেপে  বাড়ি থেকে বের হয়। ফিরোজ রোডে পৌঁছুলে চলন্ত এক ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কের উপর ছিঁটকে পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী  বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা.জোবায়দা জামান জয়া জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন, নিহতের মরদেহ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর