1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণের তদারকি বঙ্গজ বিস্কুট কারখানার ব্যবস্থাপককে ২ লাখ টাকা জরিমানা 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত
চুয়াডাঙ্গা জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ও বাংলাদেশ সেনাবাহিনী এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সার্বিক সহযোগীতায় সদর উপজেলার দৌলাতদিয়াড়ে বঙ্গজ বিস্কুট কারখানায় তদারকিতে নানান অসংগতি ধরা পড়ায় ওই কারখানার ব্যবস্থাপককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড় ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ তদারকি চলে। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, মেসার্স বঙ্গজ লিমিটেড বিস্কুট কারখানায় খাদ্যপণ্য তৈরী প্রতিষ্ঠান তদারকি করা হয়। প্রতিষ্ঠানটিকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরী করতে দেখা যায়। বিভিন্ন বিস্কুট, পাউরুটি তৈরী করে রাখা হচ্ছে অস্বাস্থ্যকর লেখা কাগজের, ছাপা কাগজ, কার্টুন ও অস্বাস্থ্যকর মেঝেতে। কর্মচারীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছেনা। অপরিচ্ছন্ন ও নোঙরা বস্তায় রাখা হয়েছে বিস্কুট তৈরীর কাঁচামাল। পুরাতন ও নোঙরা পাউরুটি ও ভাঙ্গা বিস্কুট পানিতে ভিজিয়ে পুনরায় মেশানো হচ্ছে নতুন খাবারে। খাবারে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হলেও নাই কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রীধারী কেমিস্ট।
এছাড়াও বিভিন্ন প্রকার অনিয়ম পরিলক্ষিত হয়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফজলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ (৫৫) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় পুনরায় তাদের স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরী করার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।
তদারকিতে সহযোগীতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, ক্যাব চুয়াডাঙ্গা, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম ও জেষ্ঠ্য ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে সেনা সদস্য।
       জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর