1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তরুণের মৃত্যু

রিফাত রহমান, চুয়াডাঙ্গা :
  • প্রকাশে সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পঠিত
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ পকেট নামক স্থানে চিলাহাটী থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মিনাল হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। মিনাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মরহুম মিন্টু মিয়ার  ছেলে।  
মৃত মিনালের মামাতো ভাই বিদ্যুত হোসেন জানান, ব্যক্তিগত জীবনে মিনাল অবিবাহিত থাকায় সে তার মা শেফালী খাতুনের সঙ্গে বাড়ীতেই বসবাস করতেন। মানসিকভাবে অসুস্থ থাকায় বাড়ী থেকে সে তেমন বের হতেন না। এদিন বিকেলে সে বাড়ী থেকে বের হয়ে  ঘোড়ামারা ব্রিজের কাছে রেললাইনের ওপর বেড়াতে যায়। কিছুক্ষণ পর  খবর আসে মিনাল ট্রেনের ধাক্কায় মারা গেছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক (এসআই) জগদীশ বসু সন্ধ্যা ৭টায়  জানান, প্রাথমিকভাবে জানা গেছে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তরুণটির মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরীর কাজ চলছে। এ ঘটনায় কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমূত্যু মামলা করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর