1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশে সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত
চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগীতায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ রবিবার (২ জানুয়ারী) সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার কোষাঘাটার ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার মিলনায়তনে  ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.শাহাবুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (শষ্য) কৃষ্ণ রায়, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।
অনুষ্ঠানের শুরুতেই ধারনাপত্র পাঠ করেন ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান সাইদ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর