1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস; ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯৪ বার পঠিত
চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। আবারো এ জেলায় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চলতি মৌসুমে এক থেকে ৩টি মৃদু ও মাঝারি  এবং এক থেকে ২টি তীব্র তাপদাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে। সে ক্ষেত্রে এক বা ২টি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকতে পারে।
বৃহস্পতিবার (৮ মে) চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান,এদিন বেলা ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। এ মৌসুমে চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ মার্চ ৩৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
গত বুধবার (৭ মে) মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
এ জেলার ওপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। এতে প্রাণী ও প্রকৃতিতে নেমে এসেছে চরম অস্বস্তি।  চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর