1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পঠিত

চুয়াডাঙ্গায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

পাইলটিং কর্মসূচিভুক্ত খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় এ কর্মসূচি ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল-ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল আল নাসের বক্তব্য রাখেন।

পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ইউএনডিপির প্রকল্প ব্যবস্থাপক কামাল হোসেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ (ভূমি), ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও সরকারি কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, জায়গা-জমি যত অটোমোটেড হবে তত সহজ হবে। ঘরে বসে খাজনা দিতে পারবেন। ডাটা এন্ট্রি করতে হবে। মসজিদে খুৎবার সময় ও স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে এ কাজ সম্পন্ন করতে হবে। ৩ মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হবে। সার্বিকভাবে সহযোগিতা করবেন ইউনিয়ন ভূমি কর্মকর্তারা। বুঝে শুনে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। ইউএনডিপির সহযোগিতায় সরকার এ কাজ বাস্তবায়ন করছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর