1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চাঁদাবাজি কর্মসংস্থানের সম্মান নষ্ট করছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পঠিত

টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হলেও তা কোনো সম্মান বয়ে আনে না বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এক শ্রমিক সম্মেলনে বক্তব্যে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারি দলের লোকজন দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তিনি বলেন, যুগে যুগে শ্রমিকরা অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছেন। তাই যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে পাওয়া গণরায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে। তার ভাষায়, গণরায়কে অস্বীকার করা মানে দেশের জনগণের রায়কে অস্বীকার করা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘দেশের অবস্থার কোনো পরিবর্তন হয়নি’— এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, নৈতিক অবস্থান থেকে বিএনপির ক্ষমতায় থাকার সুযোগ নেই।

ডা. শফিকুর রহমানের অভিযোগ, চাঁদাবাজদের কারণে শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। তিনি শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেরা অন্যায় থেকে বিরত থাকতে হবে এবং কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।

সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা আতিকুল ইসলাম বলেন, সড়ক পরিবহন খাতের সব অপরাধের দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। অতীতের মতো এ খাতে নতুন কোনো মাফিয়া চক্র গড়ে উঠতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, শ্রমিকদের ওপর কোনো ধরনের জুলুম-নির্যাতন মেনে নেওয়া হবে না। একই সঙ্গে বাস ও ট্রাক টার্মিনালের নিয়ন্ত্রণ কোনো বিশেষ গোষ্ঠীর হাতে চলে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর