1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চাঁদপুরে জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ আটক ৮ জন।

Md Faruk
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত

চাঁদপুরের কঁচুয়ায় জুঁয়ার আসর থেকে পালাখাল ইউনিয়ন যুবলীগ নেতাসহ আটজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে জুঁয়া খেলার সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাইফুল ইসলাম মাইকেল (৪০), মিলন হোসেন (২২), সাকিল হোসেন (২৬), সোলাইমান (৪৫), নাছির উদ্দিন (২১), আব্দুল কাইয়ুম (২৭), সাকিল হোসেন (১৯) ও মনির হোসেন (৪০)। এর মধ্যে সাইফুল ইসলাম মাইকেল পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের নেতা।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, উপজেলার ভূঁইয়ারা মনসামুড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে মেলায় জুঁয়া খেলা অবস্থায় আট জুঁয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৭১০ টাকা, ছঁক্কা লুডু, খেলার বোর্ড ও তাস জব্দ করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আটক জুয়াড়িরা মনসামুড়ায় বৈশাখী মেলায় জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। জুয়া খেলা বন্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর