1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চাঁদপুরে ইজতেমা ময়দান আমিন আমিন ধ্বনিতে মুখরিত 

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত

আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে চাঁদপুরের তিন-দিনব্যাপী জেলা ইজতেমা। শেষ মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের সূরা প্রধান মাওলানা মনির বিন ইউসুফ।

শনিবার (১৯ অক্টোবর) মোনাজাতে প্রায় ২০ সহস্রাধিক মুসল্লি অংশ নেন। দুপুর ১২টায় মোনাজাত শুরু হয়। এতে মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সেই সঙ্গে দ্বিনের পরিবেশ কায়েম করার পাশাপাশি নবী করিম (সা.)-এর সুন্নতের তরিকা অনুযায়ী চলার তৌফিক কামনা করা হয়।

ইজতেমা চাঁদপুর শহরের পুরানবাজার স্টার আলকায়েত জুট মিলের উল্টোদিকে বালুর মাঠে অনুষ্ঠিত হয়। জেলা ইজতেমায় আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ফ্রান্স, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিস্তিন, সিঙ্গাপুর, মিশর ও মরক্কো থেকে আসা মেহমানরাও অংশগ্রহণ করেন।

তাবলিগ জামাতের চাঁদপুরের মুরুব্বি হজরত মাওলানা আব্দুর রশিদ বলেন, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আমবয়ানের মধ্য দিয়ে তবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। ইজতেমায় ঈমানের ওপর আল্লাহর একাত্মবাদ এবং রাসুল (সা.)-এর রেসালাত, আখলাক আখেরাতের আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, ইজতেমায় আসা মুসল্লিদের মাধ্যমে প্রায় ২০টির অধিক জামাত তৈরি হয়েছে। তারা দ্বিনের দাওয়াতে দেশের বিভিন্ন এলাকা সফর করবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর