1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট গত ২০ ডিসেম্বর (শনিবার) চট্টগ্রামে “ক্যাশ ম্যানেজমেন্ট’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ব্যাংকের ক্যাশ অফিসারদের জাল নোট সনাক্তকরণ ও ‘বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান-২০২৫’ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে উক্ত কর্মশালা আয়োজন করা হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখা থেকে ৬১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রধান এস. এম. সেলিম উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম রিজিয়নের এসইভিপি মোঃ সাইফুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস অপারেশন্স কন্ট্রোল ডিভিশনের প্রধান মোহাম্মদ খোরশেদ আলম এবং ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি শাহীন আকতার। অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং প্রশিক্ষণের সাফল্য কামনা করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর