1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চট্টগ্রামের ছাত্রলীগ নেতা নওগাঁয় আটক

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

ভারতে পালানোর সময় চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে আটক হয়েছে। আটক ছাত্রলীগ নেতার নাম আব্দুল্লাহ আল আহসান (২৪)। তিনি চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

বিজিবির পুলিশ যৌথভাবে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

তথ্য অনুযায়ী জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় ৩টি মামলা হয়েছে। মামলার ভয়ে তিনি নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর উপজেলার এক এজেন্টের সঙ্গে চুক্তি করেন। এ তথ্যটি বিজিবি পাওয়ার পর প্রথমে সেই এজেন্টকে জিম্মায় নেয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হাতুর ইউপির দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী বলেন, আটককৃত ব্যক্তি নওগাঁর সীমান্ত দিয়ে ভারতে পালানোর খবর পেয়ে এদিন ভোরের দিকে উপজেলার দেওপাড়া গ্রাম থেকে বিজিবির সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর