1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

গ্রামীণফোনের সাথে হোটেল দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্টের সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল অপারেটর গ্রামীনফোনের সাথে কক্সবাজারের ঐতিহ্যবাহী, নান্দনিক পাঁচ তারকা হোটেল দ্যা কক্স টুডে এবং বাংলাদেশের সর্ব প্রথম চেইন লাক্সারি তিন তারকা ডি’মোর হোটেল এন্ড রিসোর্ট এর সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে মঙ্গলবার।

উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীনফোনের পক্ষ থেকে মিস মুনিয়া গণি (হেড অফ পার্টনারশিপ) এবং মহিউদ্দিন খান খোকন (ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং)। এই চুক্তির আওতায় অতিথিদের সেবায় সংযুক্ত হবে নতুন আতিথেয়তা। এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীনফোন এবং হোটেল দ্যা কক্স টুডে এবং ডি’মোর হোটেল এন্ড রিসোর্ট এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একসাথে এগিয়ে চলুক স্মার্ট আতিথেয়তার নতুন দিগন্ত। এখন থেকে জিপি ষ্টার গ্রাহকেরা হোটেল দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্টে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। মহিউদ্দিন খান খোকন
বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে যে ক’জন পথপ্রদর্শকের নাম উচ্চারিত হয়, তাদের মধ্যে অন্যতম তিনি। মহিউদ্দিন শুধু উদ্যোক্তা নন, তিনি হোটেল, মোটেল এবং ট্যুরিজম খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। দেশের প্রথম চেইন হোটেল ব্র্যান্ড ডিমোর (ডি’মোর)-এর স্বপ্নদ্রষ্টা তিনি। এই ব্র্যান্ড ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান এবং কুয়াকাটায় হোটেল ও রিসোর্ট স্থাপন করে দেশের পর্যটন খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

তিনি বলেন আজ আমরা দেশের সর্ব বৃহৎ মোবাইল অপারেটরের সাথে চুক্তি করতে পেরে আনন্দিত, আমরা সবসময়ই আমাদের গেষ্টদের কে সর্বোচ্চ সেবা দিয়ে থাকি,আমরা সেবার মান, নিরাপত্তা ও খাদ্যের মানে কখনো আপস করি না। আর গ্রামীনফোন বাংলাদেশের তাদের গ্রাহকদের সুযোগ সুবিদার ব্যাপারে সর্বদা সচেতন। এই চুক্তির ফলে গ্রামীন ফোনের জিপি ষ্টাররা সর্বোচ্চ ডিসকাউন্টে ঐতিহ্যবাহী ও নান্দনিক পাঁচ তারকা হোটেল কক্সটুডে ও তিন তারকা চেইন ডি’মোর এ আনাবিল আনন্দে মেতে উঠবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর