1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গ্রন্থিক নাট্যগোষ্ঠীর নাটক “গগণে গর্জিছে”

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৪ বার পঠিত

আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে গ্রন্থিক নাট্যগোষ্ঠীর ১০ম প্রযোজনা মতিউর রহমান রানা রচিত ও নির্দেশিত “গগণে গর্জিছে” নাটকের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

গগনে গর্জিছে নাটকের নাট্যকার ও নির্দেশক মতিউর রহমান রানা বলেন,স্বার্থেরও বিবেক থাকা দরকার। এই বিবেকহীন কর্মই রাজনৈতিক তথা সামাজিক পট পরিবর্তনএর মূল কারন। নাটক সমাজের দর্পণ। দর্পণে যেমন নিজের চেহারা প্রতিফলিত হয় তেমনি নাটকের মাধ্যমেও সমাজ তথা রাষ্ট্রীয় প্রেক্ষাপটের সামগ্রিক অবস্থা পরিলক্ষিত হয়ে উঠে। তাইতো চলমান যাপিত জীবন , জীবনের ঘাত প্রতিঘাত, হাসি, কান্না, দুঃখ বেদনার বাস্তবায়নই “গগণে গর্জিছে” নাটকের উপজিব্য বিষয়।

নেশা একটা সামাজিক মরন ব্যাধি। যার সংক্রমণ আজ খুবই ভয়াবহ। যার বিস্তার শহর থেকে প্রত্যন্ত গ্রাম অবধি বিস্তৃত। ছাপোষা কারণীক রাফাত সাহেবের মৃত্যুর পর তার দূই ছেলে, এক মেয়ের সংসারের হাল ধরেন তার নিষ্ঠাবান স্ত্রী কোহিনুর বেগম। সুন্দর ও পরিমার্জিত সুখী সংসার। বড় ছেলে সাগর মেধাবী উচ্চ শিক্ষিত কিন্তু বেকার। মেঝো ছেলে সজল ভার্সিটিতে পড়ে। সে বাম রাজনীতির সাথে যুক্ত। একমাত্র মেয়ে সীমা সেও ভার্সিটির মেধাবী শিক্ষার্থী। এক সময় এই সুন্দর ও পরিচ্ছন্ন পরিবারটিও নেশার ছোবলে অবক্ষয়ের জাতাকলে পিষ্ঠ্য হয়। মেধাবী শিক্ষার্থী বড় ছেলে নেশায় আসক্ত হয়ে পরে। ফলে সুন্দর সংসারে নেমে আসে দুঃখের অমানিশা। নাটকের প্রাসংগিকতায় আরও কিছু চরিত্র যারা এই সমাজেই বিচরনরত মানুষ। কেরামত খাঁ এই সমাজের মুখোশ আটা একজন ভন্ড, মাদক ব্যবসায়ি।তাকে ঘিরেই তার কন্যা নীলা, নয়ন, চয়ন,নেতা, সোহাগী ও পিংকিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রেরর উদ্ভাবন হয়েছে। অভিনব কায়দায় গোয়েন্দা জালে ফেঁসে যায় মাধক ব্যবসায়ী কেরামত খাঁ।

নাটকটিতে অভিনয় করেছেন,
মাসুম,নাসরিন সুলতানা, মো: মাসুদুর রহমান, টুটুল আহমেদ রুদ্র, আজমেরী আজমি জ্যোতি, কামরুল আহসান চন্দন, আরিয়ান আবির, অ্যাডভোকেট দেওয়ান হুমায়ুন কবীর রিপন, তানিশা ইসলাম সানা, মানিক শাহ, মজিবর রহমান ও জান্নাত।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর