1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গৌরবময় ২১ বছরের পথচলায় প্রসিদ্ধ বসুন্ধরা সিটি শপিং মল

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

বাংলাদেশের প্রধান ও আধুনিক শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মল। শনিবার ৪ অক্টোবর এই শপিংমলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেভেল – ১ এর অ্যাট্রিয়ামে সকাল ১০ টায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয় । এরপর দিনব্যাপী বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে।

বসুন্ধরা গ্রুপের ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, “আজ আমরা একত্রিত হয়েছি বসুন্ধরা সিটি শপিং মলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য এবং আপনাদের সবাইকে স্বাগত জানাতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বসুন্ধরা সিটি শপিং মল আমাদের মাঝে এসেছে একজন স্বপ্নদ্রষ্টা, উদ্ভাবক ও পথপ্রদর্শকের দৃষ্টিভঙ্গি থেকে – যিনি বাংলাদেশের প্রথম আধুনিক শপিং মল গড়ার ধারণা বাস্তবায়ন করেছেন। তিনি আর কেউ নন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা সিটি আজ শুধুমাত্র একটি শপিং মল নয়, এটি এমন একটি জায়গা যেখানে পরিবার, বন্ধু-বান্ধব ও দর্শনার্থীরা কোয়ালিটি টাইম উপভোগ করতে আসে। আমাদের লক্ষ্য হচ্ছে এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় ও আনন্দময় করা।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দর্শকদের জন্য আয়োজন করা হয় ফ্ল্যাশ মব, ফ্যাশন ফেস্ট এবং কনসার্ট এর, যা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানে বিশেষভাবে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরা, যারা দর্শকদের গান ও সঙ্গীতের জাদুতে মুগ্ধ করেন এবং অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

এছাড়াও অংশগ্রহণকারী ব্র্যান্ড ক্লাব হাউস, ফ্রীল্যান্ড, বে, তুরাগ একটিভ, ইরানি বোরকা বাজারকে এ আয়োজনে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বসুন্ধরা সিটি শপিংমল তাদের গ্রাহক, অংশীদার এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় একুশ বছরের সাফল্যের যাত্রা উদযাপন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই একসাথে এই গৌরবময় যাত্রার আনন্দ ভাগাভাগি করেছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর