1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গোপালগঞ্জের হামলার প্রতিবাদে আজ ঢাকার প্রতিটি থানার সামনে মানববন্ধন করবে এনসিপি

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পঠিত

গোপালগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলা এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা মহানগরের সব থানার সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকা মহানগরের সব থানার সামনে এ কর্মসূচি পালন করা হবে। এনসিপির পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

এদিকে এনসিপির পদযাত্রা ঘিরে বুধবার দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ চলছে। শহরজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

ওইদিন দুপুরের দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালায়  ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। সংঘর্ষে চারজন নিহত এবং পুলিশ ও সাংবাদিকসহ ১৫-২০ জন আহত হয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর