1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গুলশানের বাসভবন গাড়ি থেকে নেমে অল্প কিছু পথ হেঁটে বাসায় যান খালেদা জিয়া

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮৩ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে অল্প কিছু পথ হেঁটে বাসায় ঢুকেছেন। এ সময় তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান তাকে হাঁটতে সাহায্য করেন। তবে, বাসার ভেতরে পৌঁছানোর পর তিনি আবার হুইল চেয়ারেই বসেন।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তাকে বহনকারী গাড়ি।

বিএনপির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তার দুই পুত্রবধূ এবং গৃহকর্মী ফাতেমা ধরে গাড়ি থেকে নামাচ্ছে। তারপর তাদের সহযোগিতায় তিনি অল্প একটু হেঁটে বাসভবন ফিরোজার ভেতরে যান। এ সময় বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে সালাম দেন। খালেদা জিয়া ও হাত তুলে তাদের সালামের জবাব দিয়েছেন।

খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ভেতরে ছিলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তিনি অনেক ভালো আছেন। তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছেন। আমরা যতটা ভেবেছি, তার চাইতেও অনেক ভালো আছেন ম্যাডাম।

তিনি আরও বলেন, আল্লাহর ইচ্ছা, চিকিৎসকদের চেষ্টা এবং দেশবাসীর দোয়ায় ম্যাডাম অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।

ফিরোজার ভেতরে প্রিয় নেত্রীকে সালাম জানাতে ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. এজমল হোসেন পাইলট। তিনি  বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের জন্য একটি বটবৃক্ষের শীতল ছায়া। বারবার গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে তিনি নিজের জীবন বাজি রেখে তা উদ্ধার করার লড়াইটা জারি রেখেছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি দলের সম্পত্তি নন, তিনি পুরো দেশের সম্পদ। দেশ ও জাতির মহান কল্যাণে পরম রাব্বুল আলামিন উনাকে হায়াত দান করুন। আজকে প্রিয় নেত্রীকে সুস্থ থেকে দেশবাসীর মতো আমাদের অনেক ভালো লেগেছে।

এর আগে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজায় আসার সময় লাখ-লাখ নেতাকর্মী ফুল ছিটিয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান।

এ প্রসঙ্গে শামসুদ্দিন দিদার বলেন, লাখ-লাখ জনতা যেভাবে রাস্তার দুইপাশ থেকে ফুল ছিটিয়ে তাদের প্রিয় নেত্রীকে অভিবাদন জানিয়েছেন, সেটা ছিল এক অন্যান্য দৃষ্টান্ত এবং স্মরণীয়। ম্যাডামও হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দিয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর