1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গুয়েতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৫১

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। দেশটির একটি হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী বাস দূষিত খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে বাস ডুবে যাওয়ার পর অন্তত ৫১ জন মারা গেছেন এবং অন্যরা আহত হয়েছেন বলে গুয়াতেমালার কর্মকর্তারা জানিয়েছেন।

শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সোমবার সাংবাদিকদের বলেছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর প্রচেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী এবং তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।

বাসটি সোমবার গুয়াতেমালার রাজধানীতে আসার এবং বাইরে যাওয়ার একটি ব্যস্ত রুটে চলছিল, তবে এটি পুয়েন্তে বেলিস থেকে পড়ে যায়। এটি মূলত একটি হাইওয়ে ব্রিজ যা যানবাহনের রাস্তা হিসেবে ব্যবহৃত হয় এবং নিচে থাকা খাঁড়ির ওপর দিয়ে অতিক্রম করতে হয়।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করেছেন।

তিনি বলেছেন, “আমি ক্ষতিগ্রস্থদের পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করছি যারা আজ হৃদয়বিদারক সংবাদে জেগে উঠেছেন। তাদের কষ্টই আমার কষ্ট।”

গুয়াতেমালার কংগ্রেসের সভাপতিও সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে “দুঃখজনক দুর্ঘটনা” নিয়ে শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর