1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গুণগত মানসম্পন্ন শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন -বাউবি উপাচার্য  

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

গুণগত মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও সুখী সমৃদ্ধ উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন বাউবির অঙ্গীকার। বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শনিবার বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গণমানুষের বিশ্ববিদ্যালয়। সমাজের নারী, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গসহ বিভিন্ন পেশাজীবিদের শিক্ষার মহাসোপানে ফিরিয়ে এনে দক্ষ জনশক্ষিতে রূপান্তরের কথা উল্লেখ করেন উপাচার্য।

ফ্যাসিস্ট সরকারের বিগত ১৫ বছরে ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি ও অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা থেকে উত্তরণে এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও শিক্ষা সংস্কারে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান। আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় কালে মাঠ পর্যায়ের বিভিন্ন বিষয় ধৈর্য সহকারে শুনেন এবং সমাধান ও করণীয় সম্পর্কে আলোকপাত করেন । কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার এবং নাগরিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে আরো যত্নশীল ও তথ্য প্রদানে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।

মতবিনিময় অনুষ্ঠানে বাউবি ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড, আ.ফ.ম মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। উপাচার্য মতবিনিময় শেষে ফরিদপুর আঘঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে স্মারক বৃক্ষ হিসেবেএকটি নিম গাছের চারা রোপণ করেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর