1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৫ বার পঠিত
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জেইউজি) উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, মোঃ শওকত হোসেন সরকার। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান ছিলেন ইতিহাসের মহানায়ক, যিনি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তন করেছিলেন,আমরা যেন জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে পারি।”
রবিবার গাজীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, এইচ এম দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক, হেদায়েত উল্লাহ।
আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি, মোস্তাফিজুর রহমান টিটু; সাবেক সভাপতি নাসির আহমেদ ও খাইরুল ইসলাম,
সহ-সভাপতি, মোঃ রেজাউল বারী বাবুল; সাধারণ সম্পাদক, শাহ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম; সদস্য মাজহারুল ইসলাম কাঞ্চন; যুবদল নেতা মোখলেছুর রহমান এবং বিপি জয়নাল আবেদীন তালুকদার; জিয়া পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লাহ; বিএনপি নেতা, কামরুজ্জামান শামীম ও রোকনুজ্জামান উজ্জল প্রমুখ।
বক্তারা শহীদ জিয়ার রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্ব, সংকটে সাহসী ভূমিকা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা তুলে ধরে বলেন, “তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আজকের প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে।”
আলোচনার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনীতিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর