1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাজীপুর ব্রিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর : 
  • প্রকাশে সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পঠিত

‘‘সবুজে থাকি, সবুজে বাঁচি, তারণ্যেরই স্বপ্ন বুনি’’ এই স্লোগানে তারুণ্য উৎসবের আয়োজনে তরুণদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম এ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় কর্মসূচিতে উপস্থিত ব্রির সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধানগণ, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিক প্রতিনিধিসহ ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয় এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করে ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের উপর যে বিরূপ প্রভাব পড়ছে, তা মোকাবেলায় বৃক্ষরোপণ এক কার্যকর উপায়। বৃক্ষ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে এবং সেই সাথে অক্সিজেন সরবরাহ করে। তাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর