1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

গাজীপুরে লটারি মাধ্যমে ৪০ নতুন ওএমএস ডিলার, সাশ্রয়ী দামে মিলবে চাল-আটা

শামসুল হক ভূঁইয়া,গাজীপুর :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পঠিত

গাজীপুর মহানগরে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ৪০ জন নতুন ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগ দেয়া হয়েছে। গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশের সহকারী কমিশনার মাহবুবুল আলম, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালুল আলম, গাজীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাইয়ারানু, এবং জেলা কারিগরি খাদ্য পরিদর্শক সোহেল আহমদ সুফলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডে মোট ৬৯টি ওএমএস কেন্দ্র রয়েছে, যেখানে সরকার নির্ধারিত দামে চাল ও আটা বিক্রি করা হয়। এর মধ্যে পূর্বে লটারির মাধ্যমে ২৮ জন ডিলার নিয়োগ হয়েছিল। বৃহস্পতিবারের লটারিতে অবশিষ্ট ৪০টি কেন্দ্রের জন্য ডিলার নির্বাচন করা হয়।

এ নিয়োগ প্রক্রিয়ায় ৪২৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে কাগজপত্রে ত্রুটি থাকায় ৬২টি আবেদন বাতিল হয়। অবশিষ্ট ৩৬১ জন প্রার্থীর মধ্যে স্বচ্ছ লটারির মাধ্যমে ৪০ জনকে আগামী পাঁচ বছরের জন্য ডিলার হিসেবে নিয়োগ দেয়া হয়। তারা সরকারের নির্ধারিত দামে প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকায় বিক্রি করবেন, যা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর