1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাজীপুরে রেড ক্রিসেন্টের ৪ দিনব্যাপী দুর্যোগ প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পঠিত
গাজীপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের উদ্যোগে এবং জাতীয় সদর দপ্তরের ডিজাস্টার রেসপন বিভাগের সার্বিক সহযোগিতায়, ব্রিটিশ রেড ক্রসের অর্থায়নে আয়োজিত ৪ দিনব্যাপী Unit Disaster Response Team (UDRT) Training বুধবার বিকেলে সমাপ্ত হয়েছে।
গত ১০ আগস্ট শুরু হয়ে ১৩ আগস্ট বুধবার পর্যন্ত চলা এই প্রশিক্ষণে ৫টি ব্যাচে মোট ২৫ জন যুব স্বেচ্ছাসেবক অংশ নেন। প্রশিক্ষণে বিশ্বব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ধারণা, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আর্তমানবতার সেবায় বিশ্বজুড়ে চলমান কার্যক্রম তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান, কাজী সায়েদুল আলম বাবুল। সভাপতিত্ব করেন ইউনিট সেক্রেটারি, এ এম আশরাফ হোসেন টুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য, সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, নাবিল আল ওয়ালিদ। সঞ্চালনায় ছিলেন ইউনিট লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন। প্রশিক্ষণ পরিচালনা করেন জাতীয় সদর দপ্তর থেকে আগত ৩ জন অভিজ্ঞ প্রশিক্ষক।
প্রধান অতিথি কাজী সায়েদুল আলম বাবুল বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক সহায়তা প্রদান করে। এসব কর্মকাণ্ডে প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরাই মূল চালিকাশক্তি।
তিনি আরও বলেন, ফার্স্ট এইড একটি জীবনঘনিষ্ঠ ও অপরিহার্য দক্ষতা, যা প্রত্যেকেরই জানা উচিত। দক্ষ যুবশক্তিই আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর