
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা করেছে গাজীপুর জেলা যুবদল।
রবিবার বিকেলে নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছির আকরাম পলাশ, জেলা যুবদল নেতা জয়নাল আবেদীন, তপন খান, সারোয়ার হোসেন, আমজাদ হোসেন, আবু তাহের প্রধান, অ্যাডভোকেট আল-আমিন হোসেন, মোক্তার হোসেন প্রমুখ।