1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮৬ বার পঠিত
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও গুরুত্ববহ আলোচনা সভা।
শনিবার  সকালে জেলা প্রশাসন চত্বরে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য ছিল-তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক-নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। এতে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু,যুবউন্নয়নের আমান উল্লাহ দরজী, পুলিশ প্রতিনিধি মু. শওকত কবির,নাটাবের বেলাল হোসেনসহ কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা তামাক ও নিকোটিনের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করে এ বিষয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “তামাকের কুফল ও প্রতিকার” বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থী- ফাবলিহা, তাজনিন ইসলাম এবং সিদরাতুল মুনতাহা ইতিকে আর্থিক পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তাগণ তামাকজাত দ্রব্য বিক্রেতা ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, বিশেষ করে জরিমানা ও কারাদণ্ডের হার বৃদ্ধি করার ওপর জোর দেন। একইসঙ্গে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে স্কুল-কলেজসহ সর্বস্তরে তামাক বিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর