1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাজীপুরে বিলে নৌকাডুবিতে নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে তিন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
  • প্রকাশে সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে তিন বন্ধু নিখোঁজের ঘটনায় অবশেষে মেহেদী নামে আর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত  মেহেদী হাসান উপজেলার সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে । 
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সুরিচালা থেকে মকশবিলে পিকনিকের নৌকা নিয়ে ঘুরতে যান ৫ বন্ধু। শুক্রবার বিকাল সোয়া ৫ টার দিকে তাদের বহনকারী নৌকা তীব্র বাতাসে  উল্টে গেলে পানিতে পড়ে যান তারা। এসময় দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও রফিকুল ইসলাম, মেহেদী হাসান ও শিমুল পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাত গভীর হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা সাময়িক বন্ধ রাখা হয়। শনিবার ফের উদ্ধার তৎপরতা শুরু হলে দুপুরে নিখোঁজ রফিকুল ইসলামের মরদেহের সন্ধান পান ডুবুরিরা। এরপর সন্ধ্যায় ডুবুরিরা নিখোঁজ শিমুল হোসেনের মরদেহ উদ্ধার করে। রোববার সকালে উদ্ধার করা হয় মেহেদী হাসানের মরদেহ
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, শুক্রবার বিকেলে মকশবিলে নৌকা উল্টে নিখোঁজ স্কুলছাত্রদের উদ্ধারে গত তিন দিন উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অবশেষে  রোববার সকালে নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রফিকুল ইসলাম ও শিমুল হোসেন নামে  অপর দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর