1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত , অপর একজন আহত

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর : 
  • প্রকাশে সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত
গাজীপুর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে হায়দার ইসলাম (৫১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হায়দার ইসলাম  রাঙামাটির লাংগদু উপজেলার জালালাবাদ গ্রামের সোলেমান বেপারীর ছেলে। আহত আলামিনের বাড়ি ফেনী জেলার মহিরহাট গ্রামের মহন দালালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ৭-৮ জনের ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেন। এক পর্যায়ে দুইজনকে ডাকাত সন্দেহে আটক করে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হায়দার ইসলাম ও আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নয়াপাড়া এলাকায় সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনার পর এলাকাবাসী মিলে বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছিলেন। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে একজনকে আটক করা হয়। তখন তার সাথে থাকা আরও পাঁচ থেকে সাতজন পালিয়ে যান। পরে ভৌরাগাটা এলাকায় আরেকজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, নয়াপাড়া এলাকায় ডাকাতি করতে এলে স্থানীয় লোকজন দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে একজন নিহত হন। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত হায়দার ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর