1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০১ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানান হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। 

ভিডিও বার্তায় হামাসের সামরিক মুখপাত্র বলেন, ইসরায়েলের আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী এবং এর রূপ যা-ই হোক না কেন, ফিলিস্তিনিরা রাফাহ এবং গাজার অন্যান্য স্থানে স্থল আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

আবু ওবাইদা বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার সম্পূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে আমরা শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা তাদের একটি জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সৈন্যদের মৃত্যু এবং তাদের কর্মকর্তাদের বন্দী অবস্থায় ছাড়া আর কিছুই পাবে না।

তিনি আরও বলেন, ‘আমরা মহান শক্তি এই এ জন্য আমরা লড়াই করছি না। আমাদের এই লড়াই এর কারণ আমরা এই জমির মানুষ এবং আসল মালিক।

তিনি জানান, তাদের যোদ্ধারা গত ১০ দিন ধরে গাজা উপত্যকাজুড়ে লড়াইয়ে ১০০ ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ করছে না।

দীর্ঘ দখলদারত্ব আর পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন সামরিক অভিযান চালায় ফিলিস্তিনের গাজার শাসক গোষ্ঠী হামাস। ওই হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হন। এ ঘটনার প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় নির্বিচার বিমান হামলা ও পরবর্তীতে স্থল হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আট মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭৯ হাজার ছাড়িয়েছে। এ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর