1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাইবান্ধায় পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি 

আব্দুল হান্নান আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।

মঙ্গলবার ০২ডিসেম্বর ২৫ইং সকাল ১১ টায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা। এ কর্মসূচিতে উপজেলার পৌর এলাকাসহ ১৭টি ইউনিয়নের পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা অংশ নেন।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন গুমানীগঞ্জ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, শালমারা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক একে এম ফজলুল হক, তালুককানুপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মানিকুর রহমান, কোচাশহর ইউনিয়ন পরিবারকল্যাণ সহকারী নাজমা বেগম, কামদিয়া ইউনিয়ন পরিবারকল্যাণ সহকারী এথিন আরা ও কাটাবাড়ী ইউনিয়ন পরিবারকল্যাণ সহকারী আফরিন জাহান।

বক্তারা বলেন, আমরা মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা ও টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে আসছি। আমাদের চাকরি রাজস্ব খাতে অথচ নিয়োগবিধি নেই।সে জন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ ও পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।

প্রসঙ্গত, গত সোমবার ০১ ডিসেম্বর ২৫ইং রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত এক সংবাদ সন্মেলনে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সারাদেশে ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১০ ব্যাপী কর্মবিরতি কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা দেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির আহবায়ক সোহেল হোসেন। এই ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হচ্ছে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর