1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গলাকেটে হত্যার পর পুঁড়িয়ে দেওয়া হয় মুখ।

বিডি টাইমস নিউজ ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় মুখমণ্ডল পোঁড়া অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া গ্রামের সামনের ডিঙাপোতা হাওর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান।

নিহতের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার বয়স ৩৩ থেকে ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

ওসি বলেন, “হাওরের জমিতে কাজের করতে গিয়ে স্থানীয় লোকজন এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলাকেটে হত্যার পর পরনের কাপড় খুলে আগুন দিয়ে মুখমণ্ডল পুঁড়িয়ে দেয় হত্যাকারীরা। মূলত পরিচয় লুকানোর জন্যই হত্যাকারীরা এ কাজ করেছে।

আপাতত ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, আঙুলের ছাপের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য কাজ করছে পিবিআই। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর