1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গণমাধ্যমের হাত ১৭ বছর বেঁধে রাখা হয়েছিল: আন্দালিব রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শাসনামলে বিগত ১৭ বছর ধরে দেশের গণমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

রবিবার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী উল্লেখ করেন, একটি কার্যকর গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হলো স্বাধীন সংবাদপত্র ও গণমাধ্যম। গণতন্ত্রের বিকাশ ও সুরক্ষায় সাংবাদিকতার অনন্য ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব করা হয়েছিল এবং স্বাধীন মতপ্রকাশের পথ রুদ্ধ করে রাখা হয়েছিল।

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের গৃহীত প্রতিটি সিদ্ধান্ত ও উন্নয়নমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে দেশের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের অবিচল চেতনাকে হৃদয়ে ধারণ করে প্রশাসনিক দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

সুশাসন ও সম্মিলিত দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, প্রশাসনের কোনো পদক্ষেপের দ্বারা যেন সাধারণ মানুষের প্রতি কোনো প্রকার অন্যায় বা অবিচার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একটি সুসংগঠিত দলের মতো কাজ করার তাগিদ দিয়ে তিনি স্মরণ করিয়ে দেন যে, সাধারণ জনগণ ভোটের মাধ্যমে তাঁদের ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছে, তার প্রতি সর্বদা বিশ্বস্ত থাকতে হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর