1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

সন্দ্বীপ থানার গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. সুমনকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৭।

মো.সুমন (৩০) সন্দ্বীপ থানার হরিশপুর এলাকার মো.সিদ্দিকের ছেলে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার বিডিটাইমস২৪কে জানান, ২০১৫ সালের গণধর্ষণ মামলায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর আসামি মো. সুমনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আসামি হাটহাজারীর নাজিরহাট এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল শনিবার (১২ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে মো.সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর