
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনকি সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে গত বছরের এইদিনে এদেশ থেকে ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এতে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, মানুষ ফিরে পেয়েছে নতুন স্বাধীনতা। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের র্অজন নষ্ট করতে দেশে ও বিদেশ থেকে এখনো ষড়যন্ত্র হচ্ছে। এই অবস্থায় সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর কৃঞ্চচূড়া চত্বরে মহানগর ও কোতোয়ালি বিএনপি ও অঙ্গ সংগঠনরে যৌথ আয়োজনে ময়মনসংিহ-৪ (সদর) আসনের পক্ষে ছাত্র জনতার বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তিনি আরও বলেন,মতপথের পার্থক্যে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কোন লাভ হবে না। জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েই একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসস্টিসহ সকল অপশক্তি স্বমূলে উৎপাটন করতে হবে। তবে জুলাই গণঅভ্যুত্থানের র্পূন বিজয় অর্জিত হবে।
এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শিব্বির আহম্মেদ ভুলু, কায়কোবাদ মামুন, সদস্য সৈয়দ শরীফ, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর আহম্মেদ রবিন, র্বতমান সভাপতি গোবন্দি রায়সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীদের এই মিছিলটি নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি র্কাযালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।