1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে তারা একটি গণমিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাওলানা মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুহাম্মাদ জুনায়েদ হাসান, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক মুনির হোসাইন ও প্রচার সম্পাদক রোকন উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘ছাত্র-জনতা রক্ত দিয়ে দেশ থেকে স্বৈরাচার-ফ্যাসিবাদকে বিতাড়িত  করেছে। গত ১৬ বছর এদেশে কথা বলার কোনো অধিকার ছিল না। কথা বললেই হত্যা করতে দ্বিধা করেনি শেখ হাসিনার সরকার। দেশে এমন অবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা যে পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা আর বিপক্ষে গেলে বা থাকলে রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দিয়েছিল শেখ হাসিনা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ থেকে স্বৈরাচারদের বিদায় হয়েছে যাতে দেশে আমাদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটতে পারে।
বক্তারা বলেন, এদেশে শেখ হাসিনা আর কখনো ফিরে আসবে না। বাংলাদেশে রাজনীতি করতে হলে মাটি ও মানুষের রাজনীতি করতে হবে। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি চলছে উল্লেখ করে বক্তারা চাঁদাবাজি না করে টাকার প্রয়োজন হলে জামায়াতের কাছে আসার পরামর্শ দেন। বক্তারা দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।
এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে শহরের টি.এ. রোড থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পর্যন্ত গণমিছিল ও সমাবেশ করে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলাম। এর পরপরই টি.এ.রোড থেকে প্রেসক্লাব পর্যন্ত পৃথকভাবে গণমিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখা।
এদিকে জেলার আখাউড়া উপজেলায় বিএনপি নেতা কবির আহমেদের নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। রেলওয়ে স্টেশন থেকে বের হওয়া মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কবির আহমেদ ছাড়াও বেলাল উদ্দিন সরকার, ডাঃ খোরশেদ আলম ভূঁইয়া, মোঃ বাহার মিয়া, আবুল ফারুক বকুল, মোঃ আক্তার খান, মাসুম ভূঁইয়া প্রমুখ অংশ নেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর