1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

খোলামেলা ফটোশুট, আলোচনায় সোহিনী

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ধরাবাঁধা ছক ভেঙেছেন, নিজের মতো গড়েছেন নিয়ম। নিজের জীবন, নিজের স্বাধীনতা— এ মন্ত্রেই বিশ্বাসী তিনি। তাই তো ব্যক্তিগত জীবনে কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তুমুল আলোচনায় উঠে এসেছেন। এসব নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতেও দেখা গেছে তাকে। এবার খোলামেলা ফটোশুটে অংশ নিয়ে আলোচনার শীর্ষে সোহিনী।

সোহিনী সরকার তার ফেসবুকে বেশ কটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সোহিনীর পরনে মেরুন রঙের লেহেঙ্গা। উর্ধাঙ্গে কোনো পোশাক নেই। একগুচ্ছ ফুলের মালা টপস হিসেবে পরেছেন। মূলত, একটি ফটোশুটের জন্য এমন লুকে ধরা দিয়েছেন সোহিনী। আর তা নিয়ে চলছে জোর আলোচনা।

সোহিনী সরকারকে আবেদনময়ী লুকে দেখে অনেকে প্রশংসা করছেন। আবার কেউ কেউ তাকে কটাক্ষ করে মন্তব্য করছেন। আগুনের ইমোজি দিয়ে প্রীতম ঘোষ লেখেন, ‘আপনি সোহিনী সরকার নাকি সাহসি সরকার।’

দেবজিৎ লেখেন, ‘বাংলা সিনেমায় অনেক অনেক সুন্দর অভিনেত্রী আছেন। কিন্তু তাদের মধ্যে আপনি একদমই আলাদা। আপনার সৌন্দর্য খুবই মায়াময় এবং আপনি তাদের থেকে অনেকটাই আলাদা।’ আবার কেউ কেউ সোহিনীকে উরফির সঙ্গে তুলনা করে মন্তব্য করছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর