1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খুলনায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘‘বিজনেস রিভিউ মিটিং’’ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৯৫ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক- এর খুলনা অঞ্চলের ‘‘বিজনেস রিভিউ মিটিং’’ ৭জুন শহরের সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এবং খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন ও এসএমই বিভাগের প্রধান শ্যাম সুন্দর রায়। খুলনার বিভিন্ন শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং উপশাখার ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় খুলনা অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক দেশের সুষম ও টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমদানি ও রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স আহরণ, ডিপোজিটসহ ব্যাংকের বিভিন্ন সূচকে সোশ্যাল ইসলামী ব্যাংকের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহবান জানান।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর