1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খুলনায় লাইব্রেরী’র গোডাউনে কর্মচারীর লাশ  

নিজস্ব প্রতিবেদক খুলনা ঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

খুলনায় বইয়ের গোডাউনের ভেতরে রফিকুল ইসলাম মোল্লা নামে এক কর্মচারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর কে ডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরীর গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই লাইব্রেরীর কর্মচারী রফিকুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে লাইব্রেরীর ম্যানেজার শাহাজাহান মোল্লা গোডাউনে রফিকুল ইসলাম মোল্লার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনায় তদন্তে রহস্য বেরিয়ে এসেছে। আসামিদের গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় নিহতের ছেলে কুমিল্লা থেকে রওনা হয়েছেন। তার পরিবারের সদস্যরা এলে মামলা দায়ের করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর