1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

খুলনায় বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক খুলনাঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭২ বার পঠিত

খুলনায় বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে রাফি ইসলাম (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, প্রেমের সূত্র ধরে রাফি ইসলাম বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া রাফি ইসলাম ঢাকায় নিয়েও তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ছেলের পরিবারের সঙ্গে কয়েকবার আলোচনা করলেও কোনো সমাধান হয়নি।

উল্টো রাফি ইসলাম মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী গত বছরের ৮ জানুয়ারি আদালতে লিখিতভাবে অভিযোগ করেন। আদালতের নির্দেশনায় ১১ জানুয়ারি সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। এরপর ২৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানার সহকারী পরিদর্শক (এসআই) সোহেল রানা আসামি রাফি ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রাফি ঢাকার কাফরুল থানার উত্তর মেঘ সেনপাড়া এলাকার মোহাম্মদ জহিরুল ইসলামের পুত্র।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর