1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ ও যুবলীগের ২ নেতা আহত

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১০১ বার পঠিত

 

 

দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে খুলনার ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সজিব ভূঁইয়া আহত হয়েছেন। ১২ এপ্রিল রাতে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে গল্প করার সময় হামলা হয় তাদের ওপর।

খুলনার ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা লিটু, যুবলীগ নেতা সজিব ও তাদের সহযোগী নাসিম মোল্লা শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসে ছিলেন। ওই সময় দুই-তিন জন দুর্বৃত্ত এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লিটু ও সজিব গুলিবিদ্ধ হন।

স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় দুই নেতাকে দ্রুত খুলনার দুটি হাসপাতালে নিয়ে যান। দুই জনেরই পেটে গুলি লেগেছে। আহতদের মধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর