1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খালের সামগ্রিক ব্যবস্থাপনায় ডিএনসিসির টাস্কফোর্স কমিটি

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৩০ বার পঠিত

নিজেদের আওতাধীন খালগুলোর সীমানা নির্ধারণ, পরিবেশ উন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে ১৭ সদস্যের একটি টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আজ বুধবার (৩ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এ কমিটি গঠন করেন।

সচিব বলেন, এ কমিটি মূলত খালের সীমানা অর্থাৎ সিএস ও এমএস নির্ধারণের বিষয়ে করণীয় ও সুপারিশ নিয়ে কাজ করবে। পাশাপাশি বিদ্যমান ড্রেনেজ মাস্টার প্ল্যানের হালনাগাদকরণ, খাস জমি কীভাবে ব্যবহৃত হবে এবং খালগুলোর নব্যতা নিশ্চিত করতে কী কী করণীয় সে বিষয়গুলো নির্ধারণ করবে এ কমিটি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তাকে।

বাকি সদস্যরা হলেন– ১৮টি ওয়ার্ডের প্রকল্পের প্রতিনিধি, ইনস্টিটিউট অব প্ল্যানার্স প্রতিনিধি, জাতীয় নদীর রক্ষা কমিশনের প্রতিনিধি, ঢাকা ওয়াসার প্রতিনিধি, রাজউকের প্রতিনিধি, ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, ডিএনসিসির আইন কর্মকর্তা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুজিবুর রহমান, নোঙর বাংলাদেশের সভাপতি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, ডিএনসিসির সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, বুয়েটের অধ্যাপক ড. আতাউর রহমান, বিআইডব্লিউটিএর প্রতিনিধি, ডিএনসিসির ড্রেনেজ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর