1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২০ অক্টোবর রাত ৯ টায় শহরের মধ্যপাড়া শান্তিবাগে শ্রমিকদল ও যুবদলের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রমিকদল ও যুবদলের আয়োজিত দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ মহসিন মোল্লা, জেলা বিএনপির আলী আজ্জম, জসিম উদ্দিন রিপন, পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন, নুরুল ইসলাম শিশির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি হেফজুল বারী, সাধারণ সম্পাদক মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, জেলা যুবদলের সহ-সভাপতি আশিকুল ইসলাম সুমন, জেলা যুবদলের সহ-সভাপতি রাসেদুল হক, সাঈদ হাসান সানি, সদর উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান সোহেল, বিএনপি নেতা তাজুল ইসলাম ও শিশু মিয়া উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে আমরা পরিবার পরিজন নিয়ে বিভিন্ন হামলা-মামলায় নির্যাতিত হয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে দীর্ঘদিন ধরে জেলখানায় আটক রাখা হয়েছিল। তাকে চিকিৎসা নেওয়ারও সুযোগ দেয়নি স্বৈরাচার শেখ হাসিনার সরকার। আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মুক্ত। আমরা সকলে তার জন্য দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইউসুফ মিয়া, মোঃ এরশাদ মিয়া ও ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও সাবেক সহ-সভাপতি মোঃ আরিফের আয়োজনে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের। উল্লেখ্য, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত হার্ট, লিভার, কিডনী, ডায়বেটিসসহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত৷
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর