1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

খামেনির মৃত্যুতে শফিকুর রহমানের গভীর শোক

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

রোববার এক এক্স পোস্টে তিনি খামেনির মৃত্যুকে শাহাদৎ বরণ হিসেবে বর্ণনা করে ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শফিকুর রহমান লিখেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শহীদ হওয়ার খবর আমাকে গভীরভাবে শোকাহত করেছে। এই কঠিন সময়ে ইরানি জনগণের প্রতি আমার অন্তরের সমবেদনা রইল। আল্লাহ তাদের দুঃখ সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন ৮৬ বছর বয়সী খামেনি।

তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট এই হত্যাকাণ্ডের সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।

জামায়াত আমির শফিকুর সতর্ক করে বলেছেন, উত্তেজনা বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিপন্ন হতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতিমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকিতে ফেলেছে। কোনো অতিরিক্ত সামরিক উত্তেজনা শুধু একটি দেশকেই বিপন্ন করবে না, পুরো অঞ্চলকে ধ্বংসাত্মক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

মুসলমানদের কাছে রমজানের পবিত্রতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ ধরনের হামলা “মুসলিম বিশ্বের সাধারণ মানুষকে গভীরভাবে আহত করবে এবং ক্ষিপ্ত করবে” এবং বৈশ্বিক শান্তির জন্য আরও হুমকি সৃষ্টি করবে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।

বিশ্ব শান্তি রক্ষায় আরো কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর