1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন ১১ জন নারী পুরুষ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮৯ বার পঠিত
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটককৃত ১১ বাংলাদেশী নাগরিক কারাভোগ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন। বৃহস্পতিবার দুপুরে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেন।
এসময় স্থলবন্দরে উপস্থিত ছিলেন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের উর্ধতন সচিব আলমাস হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার জি.এম রাশেদুল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিনসহ যারা দেশে ফিরেছেন তাদের আত্মীয় স্বজন।
হাই কমিশন সচিব আলমাস হোসেন জানান, বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর সেখানকার আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে তারা কারাভোগ করে। পরে তাদেরকে কিছুদিন ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার নরসিংগর স্থণস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়। এখান থেকেই তাদেরকে দেশে পাঠানো হয় বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে।
ভারতে কারাভোগ করে যারা দেশে ফিরেছেন তারা হলেন কুমিল্লা জেলার ফারজানা আহমেদ নিপা, ফেনী জেলার মোঃ ইব্রাহিম আলী, বাগেরহাট জেলার হেলাল জমদ্দার, রাজশাহী জেলার মোঃ আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার কবীর শেখ, রাহুল শেখ, মোঃ আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান ও মোঃ রুহুল আমিন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর