1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খন্দকার রুমী এহসানুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক।

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭৯ বার পঠিত

জনাব খন্দকার রুমী এহসানুল হক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.’র স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন। একই সাথে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকিং ব্যক্তিত্ব জনাব হক ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক খাতে ৩৮ বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।

তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ওকলাহোমা থেকে এমবিএ সম্পন্ন করেছেন। জনাব হক ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি এক্সিম ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জ্ঞান, চিন্তাশক্তি, প্রেরণাদায়ক নেতৃত্ব এবং বাস্তব অভিজ্ঞতা দিয়ে প্রত্যেক কর্মক্ষেত্রকে তিনি টেকসই উন্নয়নের দিকে পরিচালিত করেছেন।

তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২০ সালের অন্যতম শ্রেষ্ঠ টেকসই এনবিএফআই হিসেবে স্বীকৃতি লাভ করে। জনাব হকের কৌশলগত নেতৃত্ব ও আর্থিক খাতে গভীর অভিজ্ঞতা ব্যাংকের পরিচালনা পর্ষদকে আরও শক্তিশালী করবে এবং ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর