1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ক্ষমতার জোরে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে মৎস্য কর্মকর্তার দোকান ঘর নির্মাণ

এ আর হানিফঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন ১ নং বিবিচিনি ইউনিয়নের কাটা খালি বাজারে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে ক্ষমতার প্রভাব খাঁটিয়ে কয়েকটি দোকান ঘর নির্মাণ করেন বরগুনা জেলার মৎস্য অধিদপ্তরে প্রধান সহকারী কর্মকর্তা রুহুল আমিন বাদল।

স্থানীয়রা জানায় সাবেক সংসদ সদস্য এবিএম ধীরেন্দ্রনাথ শম্ভুর ছত্রছায়া থেকে নানা অনিময় দুর্নীতিতে লিপ্ত ছিল কর্মকর্তা রুহুল আমিন বাদল। বিভিন্ন কৌশল অবলম্বনের মধ্য দিয়ে মৎস অধিদপ্তরের নানা প্রকল্পের অর্থ আত্মসাৎকৃত টাকার এক অংশ দেওয়া হতো সংসদ সদস্য এবিএম ধীরেন্দ্রনাথ শম্ভুকে। তার এই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উপার্জনকৃত অর্থ দ্বারা যে সম্পদ করা হয়েছে তার বেশি ভাগই মৎস্য কর্মকর্তার আপন ভাই আলমগীরের নামে। যেমন বড় চারটি মাছ ধরা “ট্রলার”কিনেছেন এবং ট্রলারগুলো দেখাশুনা দায়িত্ব দেওয়া হয়েছে আলমগীরকেই।

বরগুনা সদর কলেজ রোডে”রাব্বি এন্টারপ্রাইজ” নামক একটি দোকান রয়েছে যা মৎস্য কর্মকর্তার আপন ভাই আলমগীরের নামে। স্থানীয়রা আরো জানায়,পূর্বে অনিয়ম দুর্নীতি করে ধরা খাওয়ায় মৎস্য অধিদপ্তর কর্তৃপক্ষ ঝালকাঠি জেলায় বদলি করে এই মৎস্য কর্মকর্তাকে। পরবর্তীতে সাবেক সংসদ সদস্য শম্ভুর সহযোগিতায় পুনরায় বরগুনা জেলা অফিসে যোগদান করেন। গত ০৫ আগস্ট এ স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও পালাতে পারেনি আওয়ামী লীগের দোসর সংসদ সদস্য এবিএম ধীরেন্দ্রনাথ শম্ভু তাকে ঢাকা উত্তরা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

স্থানীয়দের অভিযোগ রয়েছে শম্ভু গ্রেফতার হয়ে জেল-হাজতে আছেন কিন্তু তার অত্যন্ত আস্থাভাজন লোক বরগুনা জেলার মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বাদল আওয়ামী লীগের দোসর এখনোও বহাল তরবিয়তে রয়েছেন। তার খুঁটির জোর কোথায় এমনই মন্তব্য বরগুনা স্থানীয় এলাকাবাসীর! এ মৎস্য কর্মকর্তা প্রথম স্ত্রীর মামলায় পূর্বে ২ মাস জেল খাটেন আবার ওই স্ত্রীর সাথেই সালিশ বৈঠকের মধ্য দিয়ে ৭ লক্ষ টাকার বিনিময়ে মীমাংসা হন।

নিজ গ্রামে নির্মাণ করেছেন আলিশান বাড়ি চলাচল করে দামি মোটর সাইকেলে যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা, এই মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বাদল অনিয়ম দুর্নীতির অর্থ দ্বারা অঢেল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এ বিষয়ে মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বাদলের সাথে মুঠোফোনে কথা বললে তিনি পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে দোকান ঘর নির্মাণ করেছেন তা সত্যতা স্বীকার করেন তবে উক্ত বিষয় নিয়ে পূর্বে অভিযোগ হয়েছে এবং উক্ত অভিযোগের তদন্ত হয়েছে তিনি সেটাও জানান,তবে তার নামে বেনামে সম্পদের কথার বিষয়টি তিনি এড়িয়ে যান।

এই বিষয়ে মৎস্য অধিদপ্তরে প্রধান কার্যালয়ে পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্বে নিয়োজিত এস, এম, রেজাউল করিম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করা হয়েছে এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? তবে বিষয়টি আপনার মাধ্যমে জানলাম আমি খোঁজ নিয়ে দেখছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর