1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কোপায় কোন দল কত টাকা পাবে

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৯২ বার পঠিত

আগামীকাল থেকে মাঠে গড়াবে কোপা আমেরিকা। এবারের আসরে বেড়েছে দল সংখ্যা। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে সবমিলিয়ে অংশ নিচ্ছে ১৬ দল। দল বাড়ায় এবার পুরস্কারের অর্থের পরিমাণও বাড়ছে।

সব মিলিয়ে দলগুলোকে প্রাইজমানি হিসেবে এবার দেওয়া হবে ৭২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৮৪৬ কোটি টাকা। অংশগ্রহণের জন্য প্রতিটা দলের মিলবে ২৩ কোটি টাকা।

চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি টাকা। যা গেলবারের তুলনায় দ্বিগুণ। আর রানার্সআপ দল পাবে ৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৭০ কোটি টাকা।

তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৫৮ কোটি টাকা। আর চতুর্থ হওয়া দলের মিলবে ৪৭ কোটি টাকা। সেই সাথে প্রতিটা দলের হোটেল খরচ ও পরিবহন খরচও বহন করবে আয়োজক কতৃপক্ষ।

গতবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ অর্থ পেয়েছিল আর্জেন্টিনা। আর রানার্সআপ হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ মিলেছিল ব্রাজিলের।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর