1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কেশবপুর গ্রামে সেনা অভিযানে অস্ত্র গুলি ও নগদ টাকাসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী এক সমাজবিরোধী আটক

রিফাত রহমান, চুয়াডাঙ্গা :
  • প্রকাশে সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশী ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ জাদু (৪৬) নামের এক অস্ত্র ব্যবসায়ী সমাজবিরোধীকে আটক করেছে। আটক জাদু ওই গ্রামের মরহুম দেলবার মণ্ডলের ছেলে।
বৃহস্পতিবার (১৯ জুন) গভীর রাতে চুয়াডাঙ্গার হারদী সেনা ক্যাম্পের সদস্যরা ও পুলিশ জাদুর বাড়ীতে অভিযান চালিয়ে সেখান থেকে ১টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫টি দেশী ধারালো অস্ত্র, ১টি মোবাইল ফোন সেট ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে।
সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাদু চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তার ওপর গোয়েন্দা নজরদারী ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেন।
এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশের যৌথ এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজীর মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। সেনাবাহিনীর এমন পদক্ষেপে সাধারণ মানুষ আশার আলো দেখছে। তারা বলেছেন, চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এসব অপরাধ দমন করা সম্ভব হবে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ  মাসুদুর রহমান বলেন, সেনাবাহিনী জাদু নামে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর