1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কৃষিবান্ধব করার লক্ষে চুয়াডাঙ্গায় কৃষক জোটের কংগ্রেস অনুষ্ঠিত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১১৫ বার পঠিত

কৃষকদের সচেতন করার মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং কৃষিসেবা ব্যবস্থাকে আরো দায়বদ্ধ ও কৃষিবান্ধব করার লক্ষে চুয়াডাঙ্গায় কৃষক জোটের কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষিতে খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কার্যকর উদ্যোগ চাই, এরই ধারাবাহিকতাই জাগো কৃষক বাঁধো জোট’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় কৃষক জোটের কংগ্রেস অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ জুন) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় ও কৃষকের পতাকা উত্তোলন এবং কবুতর অবমুক্তের মধ্যদিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এরপর এদিন সকাল সাড়ে ৯টায় জেলা কৃষক জোটের সকল নেতৃবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে একই স্থানে শেষ করে।

তারপর বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী চত্বরে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় ও রিসোর আয়োজনে চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস.এম.আব্দুল মোমিন টিপুর সভাপতিত্বে এবং চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুন্সী আবু সাঈফের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস।
সভায় কৃষক জোটের পক্ষ থেকে বিভিন্ন দাবী নামা তুলে ধরেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত জোয়ার্দ্দার।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘প্রধানমন্ত্রীর হাত ধরে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পিছনে কৃষকদের অনেক অবদান রয়েছে। বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। কৃষি বিপর্যয় প্রতিনিয়ত ঘটছে। তাই কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে সবসময়। তাহলে কৃষি আরও এগিয়ে যাবে। সরকার প্রধান শেখ হাসিনা কৃষিতে উন্নয়ন ঘটাচ্ছেন। তিনি কৃষিখাতকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। কৃষির জলবায়ুর পরিবর্তন করতে হলে কৃষিতে উদ্যোগ বাড়াতে হবে। কৃষি সমস্যা সমাধানের জন্য কৃষিতে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করতে হবে। তাহলে কৃষি জলবায়ু পরিবর্তন,কৃষকরাই ঠেকাতে পারবে। কৃষকদের সব সময় ঐক্যবদ্ধ হয়ে কৃষিতে অবদান রাখতে হবে’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, চুয়াডাঙ্গা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা.আ.হ.ম.শামীমুজ্জামান, কৃষি ম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ জাকারিয়া ও পোগ্রাম্র কোঅর্ডিনেটর আশিনুর রেজা ও রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সহ-সভাপতি বায়েজিদ রহমান জোয়ার্দ্দার ও শেফালী খাতুন,আলমডাঙ্গা উপজেলা কৃষক জোটের সভাপতি এমদাদুল হক, দামুড়হুদা উপজেলা কৃষক জোটের সভাপতি ইমতিয়াজ হোসেন, জীবননগর উপজেলা কৃষক জোটের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর